নমস্কার /আদাব
জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ২০২০ সাল থেকে রণধীর পাল উচ্চ বিদ্যালয় সেবা দিয়ে যাচ্ছে।
এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্নপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এরই ফলশ্রতিতে বর্তমান সরকারের “ভিশন-২০৪১"বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকবে-এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
প্রতিষ্ঠান সভাপতি
অরুনোদয় পাল ঝলক
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Ranadhir Paul High School
Tajpur, Tajpur-3123, Osmaninagar, Sylhet
Phone: +8801734-755852
Email: ranadhirpaulhs2020@gmail.com
Web: www.rdphs.com